1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরে মানববন্ধন

মো: রেজাউল করিম (রেজা)
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

মাদারীপুর, ৭ জুন: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের উদ্যোগে রবিবার সকালে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে সনাক, ইয়েস গ্রুপ, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০ জন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পরিবেশ দূষণ রোধ, কার্বন নিঃসরণ হ্রাস, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং পরিবেশ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, পরিবেশবান্ধব নীতি প্রণয়ন এবং দুর্নীতিমুক্ত জ্বালানি ব্যবস্থাপনা জরুরি। তিনি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

মানববন্ধন থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ১২ দফা সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে সমন্বিত জ্বালানি নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, পরিবেশ আদালত আইন সংশোধন, পরিবেশবিষয়ক অপরাধ দমনে আইনের কার্যকর প্রয়োগ, জলাভূমি ও বনভূমি রক্ষা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ ও জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com