1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ২৫ জন

মাসুদ আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে নারী ও শিশুসহ ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানাযায়, তারা সবাই বরপক্ষের লোক ছিলেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত  ৯ টার দিকে তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
অসুস্থদের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন শিশু ও ১১ জন নারী, তারা সবাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
অসুস্থ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, কেরোয়া গ্রামের বসু পাটওয়ারি বাড়ির মো. মানিকের সঙ্গে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং ইউনিয়নের চরমান্দারী গ্রামের তফাদার বাড়ির মৃত তোফায়েল আহমেদের মেয়ে তারিনের বিয়ে হয়। বরযাত্রী হয়ে ওই নারী-পুরুষ ও শিশুরা সেখানে খাবার খান। সেখান থেকে বাড়ি ফিরেই সবাই অসুস্থ হয়ে পড়েন। বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সবাই হাসপাতালে ভর্তি হন।
বর মো. মানিক সাংবাদিকদের বলেন, দাওয়াতে তিন শতাধিক মানুষ খেয়েছেন। আমার আত্মীয়-স্বজনরা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। কেন এমন হয়েছে এখনো তা বুঝতে পারছি না। অন্যদের এমন হয়েছে কিনা তাও সঠিক জানা নেই।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ২৫ জন রোগী অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে এসেছেন সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে ঘটনাটি ঘটেছে। অসুস্থদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এরপর কোনো রোগী এলে অন্য হাসপাতালে রেফার করে দিতে হবে। ঘটনার সঠিক কারন জানতে হলে খাবার পরিক্ষা করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com