1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মুন্সির ইন্তেকাল

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

ঢাকার দোহারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়পাড়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মুন্সি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ অইন্না ইলায়হি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বরেন্য এ শিক্ষাবিদ ও রাজনীতিবীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোয়াজ্জেম হোসেন মুন্সি দীর্ঘদিন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মুন্সিকে মাহমুদপুর বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার নিজ প্রতিষ্ঠিত মাহমুদপুর বায়তুল নুর জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।

তার মৃতুত্যে শোক জানিয়েছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলমগীর হোসেন, দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন, দোহার উপজেলার সাবেক কমান্ডার রজ্জব আলি মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টার, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলিসহ বিভিন্ন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বরেন্য এ রাজনীতিবিদ ও শিক্ষাবিদের মৃত্যুতে তার নিজ গ্রাম মাহমুদপুরে নেমে এসেছে শোকের ছায়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com