1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

মো নুরুল্লা সবুজ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার পড়া হয়েছে
বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
অরিত্রী চক্রবর্তী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।
অরিত্রী এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টার সময় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
তার আত্মীয় রাজীব পালিত বলেন, সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পূজার আসনে দেওয়া মোমবাতির থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতেই অরিত্রীকে অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সকল চেষ্টা বিফল করে দিল মেয়েটি।
মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com