1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছরের কারাদণ্ড

কাউসার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া – স্ত্রী হত্যার দায়ে স্বামী সাত্তার মিয়াকে  (৫০) ১০ বছরের কারাদণ্ড ও৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে আদালত। বুধবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতের সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এ রাই প্রদান করে। সাত্তার মিয়ার বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে। সাত্তার মিয়া মৃত সানু মিয়ার ছেলে। রায়ের সময় আসামি সাত্তার মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

 

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ মে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়ায় ছুরির আঘাতে খুন হয় জোসনা বেগম। এ ঘটনায় জোসনার বাবা বাদি হয়ে নিহত জোছনার স্বামী সাত্তার সহ আর ও ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই হত্যা মামলার আসামি স্বামী সাত্তার মিয়াকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারের পর সাত্তার মিয়া আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারা জবানবন্দিতে ছুরির আঘাতের কথা স্বীকার করেন । একই বছর ৫ নভেম্বর মামলার ৩ জন আসামিদের সংশ্লিষ্টতা  না পাওয়ায় প্রধান আসামি সাত্তার কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত সকল সাক্ষী প্রমাণ বিচার বিশ্লেষন করে প্যানেল কোড ৩০৪ এর পাট-১ অনুযায়ী আসামি সাত্তারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অন্যথায় আরোও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com