1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি হাসপাতালকে জরিমানা

কাউছার আহমেদ টিপু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ার ‘নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতাল’ নামে বেসরকারি হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়।জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান সম্পর্কে সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার মো. আশরাফুর রহমান হিমেল জানান, জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করি। অভিযানে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা ডায়াগনস্টিক সেন্টার এবং শিশু ও জেনারেল হাসপাতালে নানা অনিয়ম, অসঙ্গতি পরিলক্ষিত হয়। অপারেশন থিয়েটারে ব্যবহৃত ওষুধ সামগ্রী ও যন্ত্রপাতি পাওয়া যায়। পাশাপাশি প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়েরও প্রমাণ পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা হয়।

এদিকে, জেলা শহরের মৌলভীপাড়ায় হিউম্যান জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ভ্রাম্যমাণ আদালত আসার খবর পেয়ে তালা লাগিয়ে প্রতিষ্ঠানটির সবাই পালিয়ে যায় বলে জানান, অভিযানে থাকা চিকিৎসক আশরাফুর রহমান হিমেল জানান, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানা, স্বাস্থ্য অফিসের সহকারী সার্জন ড: সম্বিতা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com