1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পুলিশের সঙ্গে টাকা ভাগ-বাঁটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা: রুমিন ফারহানা চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি খুলনা মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত খুলনা কেএমপির পুলিশ কমিশনার’র সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নালিতাবাড়ীতে খাবারের সন্ধানে বন্য হাতির তাণ্ডব, ফসলহানিতে দিশেহারা কৃষক সততা ও জনবান্ধব কাজের জন্য প্রশংসিত ইউএনও মাহমুদুল হাসানের গজারিয়া থেকে মধুপুরে বদলি। কালিগঞ্জে চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ কেন্দুয়ায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন ইমরুল কায়েস পানছড়ি উপজেলায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

ভোলার তজুমদ্দিনে পানিতে ডুবে ২ বোনসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

খন্দকার নিরব
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে পুকুরের পানিতে ডুবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধনু হাওলাদার বাড়িতে ঘটে মর্মান্তিক এই ঘটনা।মৃত ৩ শিশুর মধ্যে ২ শিশুর বাড়ি বোরহানউদ্দিন উপজেলাধীন হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪নং ওয়ার্ডে। তাদের নাম মিম আক্তার (১০) ও মার্জিয়া বেগম (৭)। তারা দু’জন সম্পর্কে আপন বোন। তাদের বাবা মোঃ হোসেন প্রবাসে থাকেন।অপর শিশুর নাম রাফিয়া আক্তার (৮)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মোঃ মোর্শেদ মিয়ার মেয়ে। মিম, মার্জিয়া ও রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। গত ৪ দিন আগে মিম এবং মার্জিয়া ইন্দ্রনারায়ণপুর গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে এসেছেন।মৃত ৩ শিশুর পরিবার সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দুপুরে মিম, মার্জিয়া, রাফিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজতে শুরু করেন। কোথাও খোঁজে না পেয়ে পুকুরের ঘাটলায় গিয়ে দেখেন, ৩ বাচ্চার জামাকাপড় ঘাটলায় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তাঁরা পুকুরে জাল ছুঁড়লে এঁকে এঁকে ৩ শিশুর মরদেহ ভেসে ওঠে।শিশু তিনটির পরিবার সুত্রে জানা যায়, জালে প্রথমে মিমের মরদেহ ভেসে ওঠে। এর ১০ মিনিট পর মার্জিয়ার মরদেহ এবং ৩০ মিনিট পর রাফিয়ার মরদেহ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার পরেও চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই বাড়িতে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ এলাকাবাসী। ফুটফুটে ৩ শিশুকে হারিয়ে পাগলপ্রায় মা। প্রবাস থেকে ভিডিও কলে ৩ শিশুর নিথর দেহ দেখছেন তাদের বাবা। বাকরুদ্ধ নানা-নানি। থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com