1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

ভোলাহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বুধবার (৪ ডিসেম্বর) গোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া জাকা প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। ভোলাহাট সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইয়াজদানী আলিম আল রাজী জর্জ এর সভাপতিত্বে ভোলাহাট শাখার সদস্য সচিব মোঃ আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড মোঃ রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মোঃ মোজাম্মেল হক চুটু, ভোলাহাট উপজেলার যুগ্ন আহ্বায়ক আলঃ মোঃ আব্দুস সোবহান মাষ্টার। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা, সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন সহ জেলা উপজেলা বিএনপির  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা কমিটির সভাপতি ঘোষিত হন মোঃ ইয়াজদানী আলিম আল রাজীএবং গোয়ালবাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান ভোলাহাট বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুল কাদের সাধারণ সম্পাদক ঘোষিত হন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com