1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

মনোহরদীতে বিএনপির কালো পতাকা মিছিল

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে
নরসিংদীর মনোহরদীতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃত্বে কালো পতাকা মিছিল অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ জানুয়ারী)বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি,বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি,সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত অবৈধ সংসদ বাতিলের দাবিতে নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)এর সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল এর তত্ত্বাবধানে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন এর নেতৃত্বে মনোহরদীতে কালো পতাকা মিছিল  করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন বলেন,দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ১ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।আমাদের অভিভাবক সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সরদার সাখাওয়াত হোসেন বকুল এর নেতৃত্বে আমরা অতীতে ও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে রাজপথে ছিলাম এবং ভবিষ্যতেও কেন্দ্র ঘোষিত সবগুলো কর্মসূচী পালন করে যাব।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com