1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

“মহানবী (স.) এর অবমাননার প্রতিবাদে ভোলা মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান”

রিয়াজ ফরাজি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার এক হিন্দু ধর্মাবলন্বী বাসু দাস কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের ডাকে প্রতিবাদ সভা,  বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান তালুকদার সাহেবের সভাপতিত্বে খলিফাপট্রি মসজিদ চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং বাসু দাস কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে  জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি  প্রদান করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সম্পাদক এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী। সহ-সভাপতি আলহাজ্ব মুফতি আহাম্মদ উল্লাহ। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাঃ মিজানুর রহমান। ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি  আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। ভোলা জেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক ও মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা আব্বাছ উদ্দিন।
প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, বিগত কয়েক বছর ধরে ভোলায় কিছু উগ্রপন্থি হিন্দু ধর্মাবলন্বী কর্তৃক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ( স.) কে নিয়ে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যাচ্ছে। যার কারনে ধর্মভীরু মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে বার বার এই ধরনের আঘাত উদ্দেশ্য প্রনোদিত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের দেশ। ৯২ ভাগ মুসলমানের দেশে এমন ঘটনা সারা বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত ও ক্ষু্দ্ধ করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com