1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

মাওনা-কালিয়াকৈর সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় টহলরত পুলিশ সদস্যের ওপর হামলা চালায় ডাকাতদল।ডাকাতদের হামলায় মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫) নামের দুই পুলিশ সদস্য আহত এবং পুলিশের ধাওয়ায় চলন্ত গাড়ির নিচে পড়ে রুবেল মিয়া (২৭) নামে ডাকাতদলের এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন। এর আগে, রোববার (৩ মার্চ) রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘি গ্রামের হাসিখালি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য শ্রীপুর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। অন্যদিকে আহত ডাকাত দলের সদস্য রুবেল শরিয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, ডিউটি চলাকালে পুলিশের ওপর ডাকাতদলের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতাবস্থায় দুই পুলিশ সদস্য এবং আহত ডাকাত দলের সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।তিনি আরও বলেন, রোববার রাত পৌনে ২টার দিকে পুলিশের টহলরত টিম জানতে পারে, মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংগারদিঘী গ্রামের হাসিখালি ব্রিজে গাছের গুড়ি ফেলে ডাকাতি করছে ডাকাতদল। তাৎক্ষণিক এএসআই আলিমের নেতৃত্বে চার পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের রামদা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এতে পুলিশ কনস্টেবল রুহুল আমিন ও সেলিম গুরুতর আহত হন। সেসময় পুলিশের অন্যান্য সদস্যরা ধাওয়া দিলে রুবেল নামে ডাকাতদলের এক সদস্য গাড়ির নিচে পড়ে আহত হন। পালিয়ে যান বাকিরা। আহত ডাকাতদলের সদস্যকে আটক করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারাহ বিনতে ফারুক বলেন, আহত দুই পুলিশ সদস্য ও অপর এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com