1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

‎মোঃ আখতারুজ্জামান তিতাস 
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে
‎‎রংপুরের গংগাচড়া  উপজেলার  ৫ নং লক্ষিটারী  ইউনিয়ন এর মহিপুর  বাজারে  মাদক বিরোধী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৫ জুন ২০২৬) তারিখ গঙ্গাচড়া উপজেলার মহিপুর বাজার মাঠে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎সভাতে মাদক কে না বলি, মাদক  মুক্ত সমাজ গড়ি  শ্লোগান নিয়ে বক্তারা বক্তব্য দেন। ৫ নং লক্ষিটারী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মহব্বত হোসেন- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য ও সাবেক সভাপতি গংগাচড়া উপজেলা বিএনপি’র জনাব মোঃ ওহেদুজ্জামান মাবু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৫নং লক্ষিটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল হাদী, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আব্দুস ছবুর, আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ শরীফ নেওয়াজ জোহা, গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আপেল মাহমুদ, গংগাচড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃআখতারুজ্জামান তিতাস, লক্ষিটারী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, সংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, লক্ষিটারী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ আলম,সাবেক সদস্য সচিব মোঃলাভলু, ছাত্রনেতা মোঃ তুলিপ, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  প্রধান ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, মাদক শুধু একজনকে ধ্বংস করে না, একটা পরিবার, একটা সমাজকে পঙ্গু করে দেয়”
‎   একটা ছেলে মাদকে জড়ালে শুধু সে নষ্ট হয় না, তার বাবা-মায়ের স্বপ্ন, তার ভবিষ্যৎ সব শেষ হয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে লড়াই মানে নিজের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।
‎আরো বলেন, না বলার সাহসই প্রকৃত সাহসিকতা
‎   সবাই খাচ্ছে বলে তোমাকেও খেতে হবে – এটা দুর্বলতা। বন্ধুদের সামনে “না” বলতে পারাই আসল সাহস। মাদকাসক্তকে ঘৃণা নয়, মাদককে ঘৃণা করার কথা বলেন। যে পথ হারিয়েছে তাকে গালি দিলে সে আরও অন্ধকারে যাবে। তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। নির্মূল মানে শুধু পাচার বন্ধ না, আসক্ত ভাই-বোনকে নতুন জীবন দেওয়া।
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা সকলের কাছে মাদক মুক্ত সমাজ করার প্রতিশ্রুতি নেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com