1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

মানিকগঞ্জে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার “মানিকগঞ্জ ইউনাইটেড হসপিটাল” ও চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছে ভুক্তভোগী রোজিনার পরিবার।
এ বিষয়ে ৩ ডিসেম্বর মানিকগঞ্জ ইউনাইটেড হসপিটাল কর্তৃপক্ষ, অপারেশন ও এনেস্থিসিয়া চিকিৎসক এবং হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগীর ভাই মো. সেলিম মিয়া।সেখানে তার বোন মৃত্যু শয্যায় রয়েছেন বলে উল্লেখ করেন।
অভিযোগ ও রোগীর স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, সদর উপজেলার চর মুকিমপুর এলাকার রোজিনা আক্তার (২৬) সিজারিয়ান অপারেশনের জন্য ৩১ অক্টোবর বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়। সেখানে এনেস্থিসিয়া ডাক্তার আবু বকর ও ডাক্তার নরেন কুমার রায় তাকে অপারেশন করেন। অস্ত্রোপচারের সময় রোগীর রক্তনালিসহ একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। রোগীর জরায়ু কেটে ফেলার কথা না থাকলেও জরায়ু এবং প্লাসেন্টা কেটে ফেলা হয়।
হাসপাতাল থেকে রোগী বাসায় গেলে অবস্থা খারাপ হতে থাকে। এরপর রোগীকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  পরে সেখান থেকে রোগীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোগীর হালনাগাদ মেডিকেল হিস্টরি সম্পর্কে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, অপারেশনকারী ডাক্তার নরেন কুমার রায় ও এনেস্থিসিয়া ডাক্তার মো. আবু বকর অবগত না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন রোগীর ভাই। এজন্য হাসপাতালের পরিচালক রাজ মিয়াকেও দায়ী করেন তিনি।
এ বিষয়ে, ইউনাইটেড হাসপাতালের পরিচালক মো. আবু রায়হান আল বেরুনী (রাজা) সাংবাদিকদের বলেন, রোগীর ফুল উপরে ছিল। অর্ধেক অপারেশন করার পরই ডাক্তার সেটা দেখতে পায়। এরপর রোগীর স্বজনদের জানানো হয় এ অপারেশনের জন্য চুক্তি মূল্যের চেয়ে বেশি টাকা লাগবে। সেইসাথে প্লাসেন্টা ও জরায়ু কেটে ফেলতে হবে। তাদের সম্মতিতেই এ অপারেশন করা হয়েছে। অপারেশন থিয়েটারে রোগী রেখে এ ধরনের চুক্তির করা যায় কি’না? এর জবাবে তিনি বলেন অবশ্যই চুক্তি করা যায়।
এ বিষয়ে ডাক্তার নরেন কুমার রায় বলেন, আমরা অপারেশন করি। সব রোগী তো আর ভালো হয় না, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও দূর্ঘটনা ঘটে যায়।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত কমিটি করে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com