1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

মানিকুলের হত্যাকারী সনাক্ত করেছে পুলিশ

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালক মানিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওই উপজেলার রমনীগঞ্জ ও দালালপাড়া এলাকায় হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মানিকুল হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।
শুক্রবার দুপুরে ওই উপজেলার রমনীগঞ্চ থেকে মানিকুলের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। এর একদিন পর শনিবার দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।
মানিকুল ইসলাম ওই উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের পুত্র ।প্রতিবেশী একজনের ভ‌্যান চুরির অভিযোগ উঠায় কয়েকদিন ধরে নিখোঁজ মানিকুল ইসলাম। এ হত্যাকাণ্ডের রহস্য বের করতে পুলিশের পাশাপাশি সিআইডিও তদন্ত করছে।এদিকে গত রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহা সড়কে মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন শেষে এ সড়ক অবরোধ করেন তার প্রতিবেশীরা। এ সময় মানিকুলের পরিবার দাবি করেন সিরাজুল ও রশিদুল দুইজন ভ‌্যান চালককে গ্রেফতার করতে পারলেই এ হত্যাকাণ্ডের রহস্য বের হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com