1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

মিঠাপুকুরে সমিতির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ

মোতাহার হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে এক সমিতির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ইমাদপুর পদ্মপুকুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক রফিক মিয়া। এব্যাপারে ভুক্তভোগী সদস্যরা প্রতিকার চেয়ে স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমবায় অফিসার বরাবর অভিযোগ করেছেন।
ভুক্তভোগীদের অভিযোগসুত্রে সরেজমিনে গিয়ে জানা যায়, ইমাদপুর পদ্মপুকুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর সদস্য প্রায় ৩’শ জন।

সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সম্পাদক রফিক মিয়া নিয়ম-নীতির তোয়াক্কা না করে সদস্যদের শেয়ার সঞ্চয়ের লক্ষ লক্ষ টাকা সমিতির ব্যাংক হিসেবে না রেখে ব্যক্তিগতভাবে কাছে রেখেছেন। তারা নিয়মমাফিক মিটিং করেন না এমনকি সদস্যদেরকে সঠিক কোন হিসাবও দিচ্ছেন না।এছাড়াও সমিতির নামে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ইমাদপুর পদ্মপুকুর উপ-প্রকল্পের খাল পুনঃ খনন কাজের ২য় পর্যায়ের বরাদ্দকৃত ১ কোটি ৬২ লক্ষ টাকার নামমাত্র কাজ করে সমুদয় টাকা আত্মসাত করেছেন।

এমনকি গ্রুপ নং ১ ও ২ (পদ্মপুকুর নামাপাড়া/সাদুল্লাপুর-মিঠাপুকুরের শেষ সীমানা) এর কোন রকম কাজ না করে শতকরা ৭০ ভাগ বিল প্রায় ২০ লক্ষ টাকা উত্তোলন করে আতœসাত করেছেন। সব মিলিয়ে ওই সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোটি টাকারও বেশী আত্মসাতের অভিযোগ ভুক্তভোগী সদস্যদের।এবিয়য়ে অভিযুক্ত সভাপতি শহিদুল ইসলামের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, উপস্থাপিত অভিযোগের বিষয়ে সমিতির মিটিংয়ে আলোচনা হবে। অন্যান্য অনিয়মের কথা বললে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা বিষয়টি দেখবেন।উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com