1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার

মো. সাব্বির আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ এক লাখ ৯২ হাজার টাকা এবং পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনি ও রবিবার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার(২০ এপ্রিল ) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতাররা হলেন আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক ইছরাফিল হোসেন ও তার সহকারী।

পরে শরীয়তপুরের নাওডোবা এলাকায় একটি চক্র ট্রাকটির গতিরোধ করে চালক ও সহকারীকে আহত করে ট্রাকটি ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা ও চোখ বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে রাখা হয়।

এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে চারটি সাউন্ড গ্রেনেড, তিন রাউন্ড টিয়ারশেল ও পুলিশের ব্যবহৃত একটি হেলমেট।

গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com