1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুল কুদ্দুসঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত। শহরের অভিযান আর আর পি কমিউনিটি সেন্টারে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব এএফএম হুমায়ুন কবির খোকন সভাপতি বিসিডিএস পাবনা জেলা শাখা কেন্দ্রীয পরিচালক,
বিসিডিএস।
মো: রবিউল আওয়াল সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন, হাসান মোহাম্মদ শোয়াইব ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আসাদুজ্জামান সরকার সহকারী কমিশনার (ভূমি), মো: নাজমুল হাসান সহকারি পরিচালক ঔষধ প্রশাসন অধিদপ্তর পাবনা, মোঃ মাহমুদ হাসান রনি সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পাবনা, মো: আসাদুর রহমান অফিসার ইনচার্জ (ওসি) ঈশ্বরদী থানা, মো: আলী আহসান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঈশ্বরদী, আলহাজ্ব মো: সাইদুর রশিদ খান পিন্টু সিনিয়র সহ সভাপতি বিসিডিএস পাবনা।
তারেক ইবনে আনসার সহ-সভাপতি ডিসিডিএস পাবনার
সঞ্চালনায় বক্তব্য রাখেন, রেজাউল করিম, সাহাবুল ইসলাম বকুল, আখের আলী, ডা: আনিসুর রহমান, সিদ্দিকুর রহমান পাঠান, আলহাজ আজাদ হোসেন, আমিনুল ইসলাম, ইয়ারুল ইসলাম, সুব্রত কুমার, রফিকুল ইসলাম, জুলফিকার আলী, সাংবাদিক তৌহিদ আখতার পান্না ও প্রধান উপদেষ্টা মমিনুল হক দুলাল ।
বক্তারা বলেন, আমাদের এই ব্যবসা হচ্ছে সেবামূলক ব্যবসা। আমরা সারা বছর মানুষকে সেবা দিয়ে থাকি। আমাদের এই ব্যবসায় কোন ছুটি নেই। ঔষধ খেয়ে মানুষের জীবন বাঁচে। তাই আপনারা কেউ মেয়াদ উত্তীর্ণ, ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করবেন না। আমাদের এই ব্যবসা যেহেতু সেবামূলক তাই সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন নির্ধারণ করেছেন।
বক্তার আরো বলেন, মুদি দোকানদার এক বোতল পানি ১০ টাকায় কিনে বিশ টাকায় বিক্রি করেন। তাহলে ওই ব্যবসায়ীর ১০ টাকায় দশ টাকা লাভ হচ্ছে। কিন্তু আমাদের ঔষধ ব্যবসায় ১০০ টাকার ওষুধ কিনে ১০% থেকে সর্বোচ্চ ১২ শতাংশ কমিশন পাই। এই লভ্যাংশ থেকে কর্মচারী বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ করতে হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com