1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

মিরপুরে দক্ষ এসিল্যান্ড হারুন অর রশিদের বিদায়

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার মিরপুরে সহকারী কমিশনার (ভূমি) মো: হারুন অর রশিদ এর সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে মিরপুর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী সহকারী কমিশনার হারুন অর রশিদ বলেন, আমি দীর্ঘ দুই বছর সাত মাস মিরপুর উপজেলাতে কর্মরত ছিলাম। এসময় আইনের মধ্য থেকে অনেক কাজ সম্পাদন করেছি। আপনাদের সহযোগিতা কোনদিন ভুলবো না। আপনাদের কথা আমার মনে থাকবে। আমার জন্য দোয়া করবেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামশেদ আলী,উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ,সাব রেজিস্ট্রার রাসেল মল্লিক সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য হারুন অর রশিদ সিনিয়র সহকারী সচিব হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি হয়েছেন। তার নিজ জেলা যশোর চৌগাছা। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com