1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

মুরাদনগরে ১৪ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষনা।

মো: আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে মনোনয়নপত্র বাছাইয়ে আ’লীগ, জাপাসহ ৪প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।
এসময় আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৩প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনোনয়ন বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন, ইউসুফ আব্দুল্লাহ হারুন (আওয়ামীলীগ), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), মনিরুজ্জমান(বাংলাদেশ তরিকত ফেডারেশন), বসির আহম্মদ (কৃষক শ্রমিক জনতালীগ)।
বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাহাঙ্গীর আলম সরকার (আ’লীগের বিদ্রোহী, স্বতন্ত্র), শরীফুল আলম চৌধুরী (গনফ্রন্ট), কাজী নজরুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ রফিকুল ইসলাম সরকার (স্বতন্ত্র), মো: রুহুল আমিন (স্বতন্ত্র), মোঃ আমিনুল ইসলাম ( বাংলাদেশ কংগ্রেস), বেনজির আলম অনন (জাকের পার্টি)। বাছাইয়ে মনোনয়ন স্থগিত হওয়া প্রার্থীরা হলেন, সাজ্জাদুল হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), বাছির মিয়া (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), ফোরকান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com