1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে
ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা।বুধবার (৪ডিসেম্বর) পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভ মিছিলে ‘দিল্লি না ঢাকা’,ঢাকা, ঢাকা’, ‘ইসকন সব জঙ্গি’ স্বৈরাচারের সঙ্গী’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’, এবং ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান’ এসব শ্লোগান দিতে দেখা যায়।স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত পতিত শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি। আমরা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বক্তারা আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভক্ত করার চেষ্টা করে আসছে। বাংলাদেশের মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।এসময় মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, মোকসেদুল আলম গামা, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি বাবুল, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com