1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

মোংলা টাইমস’র মানবিক কাজে এগিয়ে আসলেন মোংলা কলেজ ছাত্রলীগের সভাপতি রাইজুল ইসলাম সানি

মোঃ মারুফ বাবু
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে
মোংলা টাইমস’র মানবিক কর্মকাণ্ড দেখে রাইজুল ইসলাম সানির ভালো লাগায়,মোংলা টাইমস এর কার্যক্রমে অংশ নেওয়ার জন্য মোংলা উপজেলা ও পৌর শহরের ১১ টা হাফিজি মাদ্রাসায়  কুরআন শরীফ রাখার আলমারি উপহার দেন।
মোংলা টাইমস এর মানবিক কাজে অংশ নিয়ে প্রশংসা করছেন সাধারণ মানুষ ও মাদ্রাসা কতৃপক্ষ।
মোংলা উপজেলা সহ দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় সংবাদ মাধ্যম মোংলা টাইমস এর মাধ্যমে  ৩১শে (মার্চ) রবিবার সকালে পৌর শহরের সিঙ্গাপুর মার্কেটস্থ মোংলা টাইমস এর প্রধান কার্যালয়ে ১১ টি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আলমারি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  মোংলা কলেজ ছাত্রলীগের সভাপতি রাইজুল ইসলাম সানি,পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি,পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা,মোংলা টাইমস এর চেয়ারম্যান মো: হাফিজুর রহমান,সম্পাদক বায়জিদ হোসেন,সাংবাদিক মারুফ বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার শিক্ষকরা রাইজুল ইসলাম সানি ও মোংলা টাইমস এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,
পরে এক প্রশ্নের জবাবে রাইজুল ইসলাম সানি বলেন,এই সিয়াম সাধনার মাসে মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার জন্য মোংলা টাইমসের মাধ্যমে মোংলা উপজেলা ও পৌর সভার ১১ টি এতিমখানা ও লিল্লাহ বোডিং এর কুরআন শরীফ রাখার জন্য আলমারি দিয়েছি। অতিতেও এধরনের মানবিক কাজ করেছি, আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
এর আগে মোংলা প্রেসক্লাব অডিটোরিয়ামে মোংলা টাইমস এর পক্ষ থেকে মোংলা সুন্দরবন ইউনিয়নে কাটাখালী হাফিজি মাদ্রাসার ৬ হাফেজের এর হাতে ঈদের পোষাক উপহার দেয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com