1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাম খা গ্রামে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী নারী সামিনা ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (৮ জুন) বিকেল ৫টায় রফিকুল ইসলামের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৭ সালে পারিবারিকভাবে সামিনার সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে রোমানা নামে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে দাম্পত্য কলহের জেরে ২০১৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

অভিযোগ অনুযায়ী, বিচ্ছেদের পর সামিনা ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এদিকে বিদেশে অবস্থানরত রফিকুল ইসলাম পুনরায় তার সঙ্গে যোগাযোগ করে সন্তানকে কেন্দ্র করে নতুন করে সংসার করার আশ্বাস দেন। সেই বিশ্বাসে সামিনা চাকরি ছেড়ে রফিকুল ইসলামের বাড়িতে ফিরে আসেন।

সামিনার দাবি, রফিকুল ইসলামের কথায় তিনি নিজের সঞ্চিত প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে তার বাড়িতে পাকা ঘর নির্মাণে সহায়তা করেন। কিন্তু বাড়ির কাজ শেষ হওয়ার পর তাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হয়নি এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে সামিনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা রোকাইয়া বেগম, আব্দুল লতিফ, নাসির শেখ, আতিয়ার রহমানসহ কয়েকজন বক্তব্য রাখেন।

ভুক্তভোগী সামিনা বলেন, “আমার একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সাবেক স্বামীর কথায় বিশ্বাস করেছিলাম। তার বাড়ি নির্মাণে আমার সব সঞ্চয় ব্যয় করেছি। এখন তিনি আমাকে অস্বীকার করছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

মানববন্ধনকারীরা দ্রুত বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com