1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

রাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ফাইন্যান্স বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে খেলা শুরু হয়। সেখানে ফাইন্যান্স বিভাগকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফাইন্যান্স বিভাগ। প্রথম ইনিংসে
১৯ ওভার ৪ বলে ৮১ রানের টার্গেট দেয় তারা। জবাবে ১৪ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে ৫ ওভার ৫ বল হাতে রেখেই জয়সূচক ৮২ রান তুলে নেয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল, রানার আপ দল এবং ২য় রানার আপ দলকে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ইমতিয়াজুর রহমান সোহাগ এবং ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন একই দলের জাহিদ হাসান রাকিব।
এ সময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, আমরা সকল বিভাগের সকল শিক্ষার্থীকে খেলাধুলায় অংশগ্রহণ করানোর চেষ্টা করছি। সবকিছুর আগে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা। তার জন্য খেলাধুলা ভীষণ প্রয়োজন। এছাড়াও তিনি সকল শিক্ষার্থীকে নিয়মিত খেলাধুলার মাঠে আসার আহ্বান জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিভাগ গেমস সাব-কমিটির সভাপতি ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক অধ্যাপক মো. হুমায়ুন কবীর, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী খেলা উপভোগ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com