1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

রাবি সাংবাদিক সমিতি’র সভাপতি ইমতিয়াজ, সম্পাদক রিপন

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রিপন চন্দ্র রায়। সোমবার রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ আব্দুস সবুর লোটাস (কালবেলা), সহ-সভাপতি-২ অর্পণ ধর (সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান তামিম (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), সাহিত্য ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক আল-মামুন আশিক (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন (নয়া শতাব্দী), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফাহির আমিন (সময়ের আলো), কার্যনির্বাহী সদস্য-১ মাহবুব হাসান (কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য-২ শাকিবুল হাসান (রাইজিংবিডি) এবং কার্যনির্বাহী সদস্য-৩ জাহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল)।
এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন গোলাম রববিল ও আব্দুল আহাদ। উপদেষ্টা-১ হিসেবে আছেন তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন), উপদেষ্টা-২ সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও উপদেষ্টা-৩ সোহানুর রহমান রাফি (ইউএনবি)।কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা নূর আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com