1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় তিন বছরের শিশুর মৃত্যু

রাকিব খান
  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকের চাপায় খাদিজা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম। নিহত খাফিজা বাইনচটকী ফেরিঘাট এলাকার মো. হুমায়ন কবিরের মেয়ে।

এ ঘটনায় ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। জাহাঙ্গীর যশোর জেলার ছোট মেঘলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খাদিজা সড়ক পার হচ্ছিলেন। এ সময়  যশোর থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা মালবাহী মিনি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকচালক জাহাঙ্গীর আলমকে আটকে ফেলে। পরে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কাছে জাহাঙ্গীর আলমকে হস্তান্তর করে।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com