1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২

ফিরোজ আলম রাসেল
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব দিঘলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব দিঘলী গ্রামের পলোয়ান বাড়ি এলাকা থেকে ডাকাতদলের সদস্য কামাল হোসেন (৫০) ও আব্দুল সহিদ (২৩) এই দুইজনকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
এজাহারের বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব দিঘলী গ্রামের পলোয়ান বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ধৃত আসামি কামাল ও সহিদ ডাকাতদলের অন্যান্য সদস্যসহ ডাকাতিকাজে ব্যবহৃত ছোরা, রাম-দা, ধামাসহ ইত্যাদি মালামাল নিয়ে পলোয়ান বাড়ি সংলগ্ন সুপারী বাগানে অবস্থান করছিল। এসময় নিয়মিত টহল পুলিশের একদল সদস্য ওই এলাকায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে, অন্যান্য আসামিরা পালিয়ে যেতে পারলেও কামাল হোসেন ও আব্দুল সহিদ নামীয় দুই ডাকাতকে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম বাদী হয়ে ধৃত আসামি কামাল ও সহিদসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com