1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
আলিফের চোখের দৃষ্টি টোটালি শেষ, চিকিৎসকের বরাতে সার্জিস ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ

লক্ষ্মীপুরে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ, হোটেল শ্রমিকদের হামলায় আহত ২

ফিরোজ আলম রাসেল
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদ করায় হোটেল শ্রমিকদের হামলায় ওমর ফারুক ও আরিফুর রহমান নামে দুই তহশিলদার আহত হয়েছেন। আহত দুজন সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানা পুলিশ হোটেলের ৮ শ্রমিককে আটক করে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ভয়ে হোটেল কর্তৃপক্ষ পালিয়ে যায়। বর্তমানে হোটেলটি বন্ধ রয়েছে।
আহত ফারুক সদরের উত্তর হামছাদী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও আরিফুর রায়পুরের চরবংশী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা। তবে আটকদের নাম জানা যায়নি। পুলিশও তাদের নাম পরিচয় জানাননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মোহাম্মদীয়া হোটেল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করে। তহশিলদার ফারুক সকালে হোটেলে নাস্তা করতে এসে পতাকা এলোমেলো দেখেন। এ নিয়ে হোটেলের ম্যানেজার রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি রাকিবকে চড় থাপ্পড় দেন। এটি দেখে হোটেলের শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ফারুককে মারধরে করে। এসময় তাকে বাঁচাতে গেলে তহশিলদার আরিফুরও মারধরের শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।এ ব্যাপারে হোটেল কর্তপক্ষের কারো বক্তব্য নেওয়া যায়নি।
আহত ওমর ফারুক বলেন, মহান বিজয় দিবসে মোহাম্মদিয়া হোটেল কর্তৃপক্ষ পতাকার অবমাননা করেছে। এতে প্রতিবাদ করায় হোটেলের লোকজন আমাদের ওপর হামলা করেছে। আমি এ ঘটনায় মামলা করব।
সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওলি উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ফৌজদারি অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা নিতে সদর থানাকে বলা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com