1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

শরণখেলায় ট্রাকের ধাক্কায় ভারসাম্যহীন যুবকের মৃত্যু

শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় ট্রাকের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ৩০ বছরের যুবকের মৃত্যু হয়েছে। ৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পথচারীদের সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন এলাকায় মানষিক ভারসাম্যহীন ৩০ বছরের এক যুবক দাড়িয়ে ছিলেন।
এ সময় ওই এলাকায় রায়েন্দা বাজারের মালামাল বহনকারী একটি ট্রান্সপোর্টের ট্রাকের ড্রাইভার অসাবধানতা বসত গাড়ী ঘুরানোর চেষ্টা করলে তা ওই ভারসাম্যহীন যুবকের গায়ে ধাক্কা লাগলে সে শহীদ মিনারের দেয়ালের সাথে মাথায় প্রচন্ড আঘাত পায়। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
পরে পথচারীরা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। তবে কোন ট্রান্সপোর্টের ড্রাইভার ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রায়েন্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com