1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রের ০৩ (তিন) সদস্য গ্রেফতার

এ এফ এম রেজাউন্নবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৬৪ বার পড়া হয়েছে
দেশের তিনটি বিভাগে আগামী ইংরেজী ০২/০২/২০২৪ তারিখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গোপন সংবাদে জানা যায়, জয়পুরহাট জেলায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি জালিয়াতি চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতি করার উদ্দেশ্যে অবস্থান করছে। তারা ২০/২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরীর নিয়োগ দেওয়া হবে মর্মে প্রতারণা করছে।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়ের দিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ইং ৩১/০১/২০২৪ তারিখ উক্ত চক্রের সাথে জড়িত ০৩ জন প্রতারককে গ্রেফতার করে। তার মধ্যে পাঁচবিবি উচাই কলেজের প্রিন্সিপাল ১। মোঃ রুস্তম আলী (৫৩), পিতা-মোঃ আনিছ উদ্দিন, সাং-পশ্চিম বালিঘাটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এবং ০২ জন জালিয়াতি চক্রের মূল হোতা যথাক্রমে ২। মোঃ ইশান ইমতিয়াজ @ হৃদয় (৩০), পিতা-আব্দুল ওয়াহেদ, সাং-গোকুল, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, ৩। মোঃ রোকনুজ্জামান @ রোকন (২৯), পিতা-আরজ আলী, সাং-হরিনগাছী, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
এই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা জালিয়াতি প্রতারক চক্রের সাথে আরো ৩/৪ জন জড়িত আছে মর্মে জানা যায়। তারা দেশের বিভিন্ন নামী দামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে প্রতারণার কাজে জড়িয়ে পড়ে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজতে রাখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবহি, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ০৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট, ইলেক্ট্রনিক সরঞ্জামসহ বিপুল পরিমান মালামাল জব্দ করা হয়েছে। এই প্রতারক চক্রটি রাজশাহী বিভাগসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা করার উদ্দেশ্যে এদের নেটওয়ার্ক বিস্তার করেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com