1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

শিবগঞ্জে পিঠা উৎসব ও বাগান মেলা

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার   সাংবাদিক আহসান হাবিবের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সংলগ্ন আমবাগানে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌসসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে দিনভর এ উৎসবে যোগ দেয় নানা শ্রেনী পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এ সময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু ব্যতিক্রম। আম, পিঠা ও নিজ জেলাকে ব্র্যান্ডিং করা, উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, ভিন্ন আঙ্গিকে কিভাবে বাগান তৈরি ও কৃষি পর্যটনকে গড়ে তোলা ও উৎসাহিত করা যায় তা উপস্থাপন করার জন্য এ বাগান মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com