1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার ফুলবাড়ীতে যুবকদের প্রশিক্ষণ শেষে সেমাই-চিনি ও ইফতার বিতরণ মাগুরা শ্রীপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ মাগুরায় সার খুচরা বিক্রেতা নিয়োগ বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন মাগুরা ১ আসনের এমপি’র রাজনৈতিক সচিব হলেন রুবাইয়াত হোসেন খান সম্মিলিত সার ডিলার নীতিমালা-২০২৫ বাতিলের দাবিতে পিরোজপুরে খুচরা বিক্রেতাদের মানববন্ধন কক্সবাজার অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা অনুষ্টিত ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি শালিখায় প্রাতঃভ্রমণে বেরিয়ে হামলার শিকার ব্যবসায়ী বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই

শেরপুরের শ্রীবরদীতে নৌকার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে
শেরপুর-৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত  নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন তাতীহাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট  মঞ্জুরুল ইসলাম। শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ব মানবতার মা জননেত্রী হাসিনার কোন বিকল্প নাই। কাজেই সকল ষড়যন্ত্র, অপপ্রচার, বিভ্রান্তির  জাল ছিদ্র করে দেশের জণগন  পূনরায় দেশরত্ন শেখ হাসিনাকে  প্রধানমন্ত্রী বানাবে। এসময়  অন্যানের মাঝে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ  উদ্দিন ছালেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ মোহাম্মদ নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীবরদী আকবরিয়া পাবলিক ইন্সটিটিউশনের সাবেক শিক্ষক আজিজল হক, সাবেক সিনিয়র  সহ-সভাপতি আবুল কালাম আজাদ,  বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, শ্রমিকলীগ সাধারন সম্পাদক সুজন রেজা প্রমুখ।
এসময় আওয়ামীলীগসহ সকল সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com