1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

মো: সুমন মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহতের বন্ধু আদিল নামের অপর একজন।বুধবার(৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনা বাজার-টেংরা আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনা ঘটে নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপর আহত বন্ধু আদিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।জানা যায় , আজ সকালে খেজুরের রস খাওয়ার জন্য  দুই বন্ধ সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেলে চেপে পাশের গ্রামের উদ্দেশ্য  রওনা হয়।এসময় তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার- টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানির এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাব্বির হোসেন নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com