1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার

নাজমুস সালেহীন সজীব 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর- সাগরদিঘী সড়কের কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশ ভর্তি ট্রাকের পিছনে মুরগিভর্তি দ্রুতগামী একটি পিকাপ গাড়ীর ধাক্কা ও সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৪ টার দিকে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ওই বাঁশভর্তি ট্রাকের পিছনে ধাক্কা ও সংঘর্ষে ওই মুরগিভর্তি পিকাপ গাড়িটি দুমড়ে মুছড়ে যায়।
নিহতরা হলেন জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলা জেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এ ভয়াবহ সংঘর্ষের সময় ঘটনাস্থলে বাঁশভর্তি ট্রাকের কর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম গুরতর আহত হয়েছে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ভোর চারটার দিকে কালিয়া বাজার সংলগ্ন ঘোনারচালা এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকে বাঁশ লোড করছিল।
এ সময় বড়চওনার দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগি ভর্তি পিকাপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ওই দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকে পিছন দিক থেকে সজোড়ে ধাক্কা দেয়। এ সংঘর্ষে ওই পিকআপ গাড়িতে থাকা চারজন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে সখীপুর থানা পুলিশ এবং সখীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ওই চার ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার এসআই মোহাম্মদ আল মামুন বলেন, আজ ভোর চারটার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশভর্তি ট্রাকে মুরগি ভর্তি একটি পিকআপ গাড়ির ধাক্কা ও সংঘর্ষে ওই পিকআপ গাড়ীতে থাকা চারজন ব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই চার ব্যক্তির মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিবারের স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। বাঁশ ভর্তি ওই ট্রাক এবং পিকআপ গাড়িটি সখীপুর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com