1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

সরকারী কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আক্তার হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজলোর সরকারী সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে মাদারীপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোসা: তাহমিনা বেগমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর-৩ (কালকিনি, ডাসার এবং সদরের আংশিক) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোসা: তাহমিনা বেগম।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা সহকারী কমিশানার (ভূমি) কায়েসুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান আরিফা আক্তার বিথি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: আসাদুজ্জামান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য সকলের উদ্দেশ্যে বলেন, কালকিনির আপামর জনগণের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা তিনি করবেন। যাতে করে কালকিনি-ডাসার তথা মাদারীপুর-৩ সংসদীয় আসনে উন্নয়নের ছোঁয়া জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়। এক্ষেত্রে তিনি সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এবং সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com