1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ নির্বাচনে গাজীপুর-১আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ নির্বাচনে গাজীপুর-১আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। রবিবার সকাল ১১.০০ টায় মন্ত্রী তার নিজ বাসভবনে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি তার বক্তব্যে আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।

মন্ত্রী বলেন, রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি গুরুত্ব দেয়া উচিত। এজন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ নজড় দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন- ভুলত্রুটি মানুষেরই হতে পারে, নির্বাচিত হলে সবার সাথে সমন্বয় করে জনগণের কল্যাণে কাজ করা হবে। ফুটপাত দখলকারীদের বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে সরকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়ন করেছে। রাস্তায় ফুটপাত বসার কারণে মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।  আমি নির্বাচিত হলে শুধু আমার সংসদীয় আসনই নয়, দেশব্যাপী রাস্তা-ঘাটে বসা ফুটপাত ও যানযট নিরসনে কাজ করবো।

গাজীপুর-১আসনের স্থানীয় ত্যাগী নেতার অবমূল্যায়নের বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- দলে নতুনদের কাজের তৎপরতায় পুরানরা পিছিয়ে গেছে। ত্যাগীদের খুঁজে বের করে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রিপন সরকার, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com