1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

সাকিব-মেহেদীর তাণ্ডবের পর তাহিরের ফাইফারে জিতল রংপুর

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে
আজ সাকিবের ব্যাটিং দেখে মনেই হয়নি চোখের সমস্যায় ভুগছেন তিনি । দলীয় ২৪ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে শেখ মাহেদিকে সঙ্গী করে ঝড় তোলেন সাকিব। এতে করে রানের পাহাড় দাঁড় করায় খুলনার সামনে। এরপর প্রোটিয়া স্পিন কিংবদন্তি ইমরান তাহিরের ঘূর্ণিতে ভড়কে যায় খুলনা। ম্যাচে ফাইফার তুলে নেন এ ঘূর্ণি জাদুকর। এতে করে টানা ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছেড়েছে রংপুর
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সকে ২২০ রানের বড় লক্ষ্য দেয় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে ১৪১ রানেই গুটিয়ে যায় খুলনা। এতে ৭৮ রানের বড় জয় পায় রংপুর।দলীয় ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। কিন্তু চতুর্থ উইকেটে শেখ মাহেদীকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে তাণ্ডব শুরু করে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসুমের এক ওভারেই তোলেন ২৬ রান। এতে ২০ বলে ফিফটি তুলে নেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মাহেদী।৩১ বলে ৬৯ রান করে আউট হন সাকিব। লুককে উগিয়ে মারতে গিয়ে সারকেলের মধ্যে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটার। অপর প্রান্তে ব্যাট চালিয়ে ২৮ বলে ফিফটি তুলে নেন মাহেদীও। ৩৬ বলে ৬০ রান করেন এই তরুণ অলরাউন্ডার।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আগের ম্যাচের নায়ক জেমস নিশাম। ১৫ বলে ১৩ রান নাহিদ রানাকে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন নিশাম। এরপর ডোয়েন পিটোরিয়াসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন সোহান। দুজনের মারকুটে ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রংপুর।শেষ পর্যন্ত ডোয়েন পিটোরিয়াসের ১২ বলে ১৭ রান এবং নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানে ক্যামিও ইনিংসে ভর করে পাঁচ আউট হারিয়ে ২১৯ রানের বিশাল পুঁজি পায় রংপুর।
খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লুক উড। এ ছাড়াও নাহিদ রানা এবং নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খুলনা। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন ইভেন লুইস। সাকিবের বলে লেগ বিফোরে কাটা পড়েন এই ক্যারিবিয়ান ব্যাটার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়ও। ৮ বলে ৫ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।
কিন্তু এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। ২৪ বলে ফিফটি তুলে নেন এই মারকুটে ব্যাটার। ৮ বলে ১১ রান করে আউট হন আফিফও। এরপর হেলসকে সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান।৩৩ বলে ৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তারকা ব্যাটার। ইমরান তাহেরকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। পরের বলে ডাক আউট হন আকবর আলি। শূন্য রান করে নিশামের বলে বোল্ড আউট হন নাহিদুল ইসলাম।
১৩ বলে ১৩ রান করে হাবিবুর রহমান আউট হলে ৯ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ। ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন লুক উড। শেষ দিকে সাকিবের বলে ১ রান করে নাহিদ রানা আউট হলে ১০ বলে হাতে থাকতেই ১৪১ রানে আউট হয় খুলনা।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন ইমরান তাহের। দুই উইকেট নেন সাকিব। এ ছাড়াও জেমি নিশাম, শেখ মাহেদী ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com