1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

সাভার জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

খান আইয়ুব রেজা
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৫২০ বার পড়া হয়েছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।টাঙানো নোটিশে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস–২০২৪ উদযাপন উপলক্ষে জাতীর স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য   ১২মার্চ মঙ্গলবার থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা জানাবেন। এ কারণে ১২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ সংরক্ষিত ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য আবার স্মৃতিসৌধের গেট উম্মুক্ত করা হবে বলে জানান হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com