1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

সাময়িক বরখাস্তকৃত শিক্ষক বিদ্যুৎ কুমার দাস কে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের নির্দেশ

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত শিক্ষক তথা ট্রেড ইনস্ট্রাক্টর (জেনারেল মেকানিক্স) বিদ্যুৎ কুমার দাস এর ব্যক্তিগত শুনানী ১০/১২/২০২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর ১২ ০০ টায় শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনা পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়।সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিদ্যুৎ কুমার দাস এর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। উক্ত মামলার ব্যক্তিগত শুনানী উল্লেখিত সময়সূচি অনুসারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব এর অফিস (কক্ষ নং- ১৮০৯, ভবন নং- ৬, বাংলাদেশ সচিবালয়) এ অনুষ্ঠিত হবে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কর্তৃক এ শুনানী গৃহীত হবে। বর্ণিত কর্মকর্তা বিদ্যুৎ কুমার দাস কে যথাসময়ে ব্যক্তিগত শুনানীতে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।প্রসঙ্গত, কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনিরা সুলতানা ও একই স্কুলের কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর বিদ্যুৎ কুমার দাস অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসের শুরুতে তাদের মধ্যকার অসামাজিক কার্যকালাপের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত পূর্বক কুষ্টিয়ার জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। জেলা প্রশাসক কর্তৃক ২৫/০২/২০২৪ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন প্রেরিত হয়। গত ১৫/০৩/২০২৪ ইং তারিখ অধিদপ্তর কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে  শিক্ষক বিদ্যুৎ কুমার দাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com