1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে আহত

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায়  বিল্লাল বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, একের পর এক হামলা চালিয়ে বালিয়াতলীর সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সেবন করে এলাকার যুবসমাজ নষ্ট করে ফেলছে। এ যেন দেখার কেউ নেই। গতকাল(০৬-০২-২০২৪ ফেব্রুয়ারি )  মঙ্গলবার ইয়াবা চুরির অপবাদ দিয়ে বশির আহমেদ (৩৫) নামের এক যুবককে সিনেমা স্টাইলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ইয়াবা চুরির অপবাদ দিয়ে ওই এলাকার সোহাগ, তার চাচা আলমসহ ৫/৬ জন একত্রিত হয়ে একটি বদ্ধ ঘরে আটকে রেখে হাতুড়ি ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এসময় ভিডিও কল দিয়ে মাস্টার মাইন্ড বিল্লাল হাওলাদারকে দেখানো হয় বলে হাসপাতাল বেডে শুয়ে কান্নাজড়িত কন্ঠে আহত বশির আহম্মেদ অভিযোগ করেন। পরে রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতলী ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে  বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়। আহত বশির উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামের মৃত্যু আব্দুল ওহাব মাতব্বরের ছেলে।
আহত বশির বলেন, ধুলাসার ইউনিয়নের সোহাগ ও বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বিল্লাল হাওলাদারের ইয়াবা সংক্রান্ত গোপন ব্যবসায়ের বিষয়ে তিনি জেনে যান। তার মুখ বন্ধ করতে উপজেলার বালিয়াতলী থেকে তুলে ধুলাসার ইউনিয়নের ভানুর বাপের খেয়াঘাট এলাকায় তাকে নিয়ে যাওয়া হয়। একটি বদ্ধ ঘরে আটকে রেখে সে ইয়াবা চুরি করেছে এমন অপবাদ দিয়ে সিনেমা স্টাইলে তার উপর অত্যাচার করা হয়। হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ফুলা, জখম ও রক্তাক্ত করা হয়। ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তবে এবিষয়ে বালিয়াতলী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি বিল্লাল হাওলাদার’র নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যাচার করা হচ্ছে। তিনি এসবের কিছুই জানেন না।কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এখনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com