1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

সিলেট -৫(জকিগঞ্জ-কানাইঘাট)আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুছামুদ্দিন চৌধুরীর ফুলতীর সমর্থনে মতবিনিময় সভা

মুহাম্মদ আব্দুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সমর্থনে সৌদি আরব রিয়াদে জকিগঞ্জ কানাইঘাটের প্রবাসীদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রিয়াদের একটি বাসায় মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে রিয়াদ আল ইসলাহ’র নেতৃবৃন্দ সহ জকিগঞ্জ কানাইঘাটের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রবাসীরা পৃথক পৃথক বক্তব্যে বলেন, সিলেট-৫ আসনের প্রার্থীদের মধ্যে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী একজন সৎ যোগ্য আদর্শবান, সমাজ সেবক, সু শিক্ষিত সর্বপরি তাক্বওয়াবান মানুষ। এই আসনে তার সমকক্ষ আর কেউ নাই। ইতিমধ্যে তিনি শিক্ষা, দেশ জাতি ও দ্বীনের কল্যাণে যে অবদান রেখেছেন তা সর্বমহলে প্রসংশিত হয়েছে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজনসহ জকিগঞ্জ কানাইঘাটের মানুষদের কেটলি প্রতিকে ভোট দিয়ে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে জয়যুক্ত করার আহ্বান করছি। এবং তার নির্বাচনী প্রচার কাজে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান করেন।তিনি একজন যোগ্য ও সর্বজন গৃহীত ভাল মানুষ। যদি সবাই সম্মিলিত ভাবে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ বিপুল ভোটে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী কে আগামী ৭ তারিখ বিজয়ী করা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com