1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দিলেন সাবেক এমপি ইমাজ উদ্দিন প্রামানিক

এনামুল হক, মান্দা উপজেলা প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ৪৯-নওগাঁ, মান্দা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য মোঃইমাজ উদ্দিন প্রামানিক।

হেভি ওয়েট আলোচিত ছয়বারের এই নেতা মনোনয়ন থেকে ছিটকে পড়েন। এর ফলে গতকাল রাতে উপজেলার  একটি বাসায় বিকেলে নেতাকর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকার ঘোষণা দেন।

জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, জনগণের স্বার্থে উন্নয়নে ধারাবাহিকতায় আবারো জনগণ আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। এজন্য আপনাদের সহযোগীতা চাই।

উল্লেখ্য, এ আসনে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে অংশ নিয়ে ইমাজ উদ্দিন প্রামাণিক বিপুল ভোটে বিজয়ী হন। পরে ১৯৭৩ সালে ১ম সংসদ, ১৯৭৯ সালে ২য় সংসদ, ১৯৮৬ সালে ৩য় সংসদ, ২০০৮ সালে ৯ম সংসদ, ২০১৪ সালে ১০ম সংসদ এবং সবর্শেষ ২০১৮ সালে একাদশ সংসদের সদস্য নির্বাচিত হন। তবে ১২ জানুয়ারী, ২০১৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

এদিকে এই আসনে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল পর্যন্ত  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু এবং জাতীয় পার্টির মোঃ আলতাফ হোসেন মণ্ডল মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম উত্তোলন করছে। নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ব্রুহানী সুলতান মামুদ, রূপসী বাংলা এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ার মোঃ আফজাল হোসেন এবং প্রোপাইটার সামাদ এন্টার প্রাইজের মালিক মোঃ আব্দুস সামাদ প্রাং।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com