1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

হরতাল ও অবরোধের মাঝেও হিলি বন্দর দিয়ে আলু আমদানি বেড়েছে

মোকছেদুল মমিন মোয়াজ্জেম হিলি, দিনাজপুর ,প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৪৫৫ বার পড়া হয়েছে
দফায় দফায় বিএনপি-জামায়াতের ডাকা হরতাল এবং অবরোধের মাঝেও দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বেড়েছে।
আমদানির শুরু প্রথমদিকে প্রতিদিন ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। তবে এখন তা বেড়ে প্রতিদিন ২০ থেকে ৫০ ট্রাক আমদানি হচ্ছে। আমদানিকারকেরা বলছেন,দেশে ভারতীয় আলুর চাহিদা থাকায় আমরা বেশি করে আলু আমদানি করছি। আলুর বাজার যেন স্বাভাবিক থাকে।
আলু আমদানিকারকরা জানান, সরকার আমদানির অনুমতি দেওয়ার পর প্রথম দিকে ভারতীয় আলুর চাহিদা ছিলো বেশি। তবে, শুরুর দিকে আমদানি কম ছিল। এখন চাহিদা বাড়ায় আমদানি বেড়েছে। আগে যেখানে ৫ থেকে ১০ ট্রাক আলু আমদানি হতো। বর্তমান প্রতিদিন গড়ে ২০ থেকে ৫০  ট্রাক আলু আমদানি হচ্ছে।
হিলি বন্দর অভ্যন্তরে প্রতিকেজি ভারতীয় আলু প্রকারভেদে পাইকারি ২৬ থেকে ২৯ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা বন্দর থেকে আলু কিনে বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, সরকার অনুমতি দেওয়ার পর থেকে বন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহ শনিবার (২৫ নভেম্বর) থেকে গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর)  পর্যন্ত বন্দর দিয়ে ১৮৮ ভারতীয় ট্রাকে ৪ হাজার ৯৩৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com