1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর নিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত

হিলির পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম দুইদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ টাকা

হাসান আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় হিলির পাইকারি বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম । দুই দিন আগে পাইকারি বাজারে পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলো। বর্তমান কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে।বাজার করতে আসা হাসান আলী বলেন, দুইদিন আগে ভারতীয় পেঁয়াজ বাজারে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। হঠাৎ করে প্রকার ভেদে কেজিতে ১০ টাকা বেড়ে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই ভাবে দাম বাড়ায় বিপাকে পরতে হচ্ছে আমাদের তম নি¤œ আয়ের মানুষদের। পেঁয়াজ দামটা ৫০ থেকে ৬০ টাকার মধ্য হলে কিছুটা ভালো হতো।হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রিতে আতাল গনি ওসমানী বলেন, হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এবং আমদানি কমে যাওয়ায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গিয়ে বর্তমান বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে। এদিকে দাম বাড়ায় বেচা-কেনা আগের তুলনায় অনেক কমে গেছে এমন টায় বলে বিক্রেতা।বিক্রেতা আরো বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লে দাম আবারোও সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করেন। এবং দাম কমে আসলে বেচা কেনা বাড়বে এমন টায় মনে করেন তারা।হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন,  ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক ছিলো। হঠাৎ করে ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় কিছুটা প্রভাব পরেছে আমদানি করা পেঁয়াজের উপরে। আমদানি বাড়লে আরো পেঁয়াজের দাম করে আসবে ।তিনি আরো বলেন, এই বন্দর দিয়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়ে থাকলেও বর্তমান তা ৫ থেকে ৭ ট্রাক বন্দরে প্রবেশ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com