বরিশালের বানারীপাড়ায় ২০১৮ সালে তথাকথিত জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা তালুকদারের বানারীপাড়া থানায় দায়ের করা হয়রানিমুলক জি আর ১৭২/১৮ নং মামলার প্রায় ৬ বছর পরে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচিনী এলাকার বেগম খালেদা জিয়া’র প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ আহমেদ সান্টু। ৪ ডিসেম্বর বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সেলিম রেজা দির্ঘ ৬ বছর পরে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ১৬ বিএনপি নেতা-কর্মীকে বেকসুর খালাস দেন।বেকসুর খালাস পেয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,আওয়ামীলীগ প্রহসনের নির্বাচনের নামে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পরিশেষে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতা-কর্মী পালিয়ে গেছে ।২০২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতার সুফল আদালতে ন্যায় বিচার পেয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন আজ সত্যের বিজয় হয়েছে।উল্লেখ্যযে, ২০১৮ সালের ডিসেম্বরে বানারীপাড়া উপজেলা ভাইশ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা তালুকদার বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এর সরফুদ্দিন আহমেদ সান্টু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে ওই প্রহসন এবং হয়রানীমূলক মামলা দায়ের করেছিলেন।