ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন এর সবচেয়ে পুরাতন ও নামকরা উচ্চ বিদ্যালয় “মাতৃগাঁও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়” এর ৫০ বছর পুর্তি উপলক্ষে জমকালো পুনর্মিলন এর আয়োজন করা হয়েছে। আগামী ১৪ই এপ্রিল ২০২৪ইং তারিখে পুনর্মিলন এর আয়োজন করা হয়েছে। আয়োজনে অত্র প্রতিষ্ঠানের একদল চৌকস শিক্ষকমন্ডলীর নেতৃত্বে থাকছেন কয়েকজন প্রবীণ ছাত্রছাত্রী।