1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

অনলাইনে পাঠদানের পরামর্শ অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

চলমান তাপপ্রবাহে সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ না করে অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। পরে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিটস্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

অভিভাবকরা মনে করেন- অনলাইনে শ্রেণির কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘাটতি পূরণে অনেকটাই সহায়ক হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com