1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাটে স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক রায়হান কবিরকে (৩০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাউনিয়া থানা এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, একই ইউনিয়নের ফতেখাঁ গ্রামের আমজাদ হোসেনের ছেলে রায়হান কবির ও তার সহযোগীরা মিলে ওই ছাত্রীকে পথ থেকে জোরপূর্বক অপহরণ করেছে।

এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। শনিবার কাউনিয়া থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী পুলিশের কাছে অভিযোগ করে জানায়, ‘আমাকে অপহরণের পর একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রায়হান কবির আমাকে টানা চার দিন আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করেছে।’

এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।’a

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com