1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

অবশেষে নির্বাহী আদেশেই নিষিদ্ধ হলো জামায়াত-শিবিরের রাজনীতি

মোঃ মকবুল হোসেন পরশ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ২৭৩০ বার পড়া হয়েছে

অবশেষে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। ইতিমধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে তাদেরকে নিষিদ্ধ করে একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ২৯ জুলাই (সোমবার) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের এক সভায়,জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্তটি নেওয়া হয়।

এর আলোকেই, ১ আগস্ট(বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামায়াত-শিবির এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। পরে প্রজ্ঞাপনটি গেজেটে প্রকাশিত হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ধারা ১৮ (১) এর প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠককে নিষিদ্ধ সত্ত্বা হিসাবে তালিকাভুক্ত করিল।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com