অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের নিবিড় তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমআর এন্টারপ্রাইজ এর সাব- ঠিকাদার ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক  নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

নির্মাণকাজের অংশ হিসেবে ইতোমধ্যে ৩৩ কেভি লাইনের পোল স্থাপনসহ প্রয়োজনীয় ফিটিংসের কাজ প্রায় শেষের দিকে। ফলে উপকেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ স্থাপনের কার্যক্রমও দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যে ৩৩ কেভি লাইনের তার টানানোর কাজ শুরু করার প্রস্তুতি রয়েছে। কাজের অগ্রগতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্মিত ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানান, ৩৩ কেভি সোর্স লাইনটি চালু হলে সুন্দলী গ্রামের নবনির্মিত ১০/১৪ এমভিএ উপকেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এতে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও নির্ভরযোগ্য করার সুযোগ তৈরি হবে।

দ্রুতগতিতে নির্মাণকাজ এগিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ৩৩ কেভি সোর্স লাইনটি চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।প্রয়োজনীয় বিভিন্ন মালামাল সাময়িক স্বল্পতার পরেও যশোর জোনের নির্বাহী প্রকৌশলী জনাব মিঠু কুমারের দাপ্তরিক কাজের পরেও ব্যক্তিগত উদ্যোগ উক্ত লাইন  নির্মাণ কাজকে প্রাণবন্ত এবং  নির্মাণ কাজের নতুন মাত্রা যোগ করেছে। ইতিমধ্যে মনিরামপুরের জামলা গ্রামে ১৩২ কেভি গ্রীড সাব- ষ্টেশন অতি দ্রুত  চালুর মাধ্যমে উক্ত নির্বাহী প্রকৌশলী তার মেধা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন।  সংশ্লিষ্টদের মত এরকম প্রকৌশলী প্রতিটি দপ্তরে থাকলে দেশ আরও এগিয়ে যাবে তার নিদিষ্ট  লক্ষ্যমাত্রায়।

 

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top