জাতীয় সাংবাদিক সংস্থার মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদন: সভাপতি রুম্মন, সম্পাদক ময়নুল

   জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি এক সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ৩১ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত কমিটিতে দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. শফিকুল ইসলাম রুম্মনকে সভাপতি এবং দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মো. ময়নুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাফিজ আহমেদ এবং ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ক্ষেত্রে এবং সাংবাদিক সমাজের পেশাদারী স্বার্থ সংরক্ষণের নিমিত্তে ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষার সংগ্রামে পরামর্শক ও ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করবেন এইসব সম্মানিত উপদেষ্টারা।
গত ৫ অক্টোবর সোমবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সংস্থার মহাসচিব মো. আলমগীর গনির নির্দেশনায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি বিশ্বজিত রায়, সহসভাপতি মো. আনিছুল ইসলাম আশরাফী (সম্পাদক, আমার সিলেট), সহসভাপতি মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সহসাধারণ সম্পাদক নান্টু রায় ও এম মুসলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জব্বার রানা, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, অর্থ সম্পাদক মো. ইমরান হোসেন, দপ্তর সম্পাদক রাজু দত্ত, সহ-দপ্তর সম্পাদক পলি রানী দেবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পী দে, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মো. দুরুদ আহমেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী গোলাম কিবরিয়া জুয়েল, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট বিশ্বজিত কর, ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বকশী আক্তারুজ্জামান লিটন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সেলিনা আক্তার।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. জিতু তালুকদার, হুমায়ুন রশিদ বাপ্পী, মনিরুল ইসলাম মনির, মো. ফাহাদ আহমেদ, মো. আউয়াল কালাম বেগ, মো. মালিক মিয়া, মো. মহিউদ্দিন রিপন, রূপক দত্ত ও মো. তাহমিদ নিশান।
নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে জেলার সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম রুম্মন বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো. আলমগীর গনির নেতৃত্বে পরিচালিত সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত মৌলভীবাজার জেলা কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের নিমিত্তে ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top